Electricity Generation Company of Bangladesh (EGCB)

Post: Sub Assistant Engineer (ICT)
Exam Date: 21/10/2022, Exam Taker: BUET
1. (a) Printer Driver কি? একই Printer Driver ইন্সটল দিলে MS Word ও PDF File কি প্রিন্ট দেওয়া যাবে?

প্রিন্টার ড্রাইভার একটি সফটওয়্যার যা কম্পিউটারকে প্রিন্টারের সাথে সংযুক্ত হতে এবং ডেটা মুদ্রণের জন্য প্রয়োজনীয় ফরম্যাটে রূপান্তর করতে সহায়তা করে। সাধারণত প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে এই ড্রাইভার সরবরাহ করা হয়, যা ব্যবহারকারী ডাউনলোড করে নিতে পারেন। ড্রাইভারটি কম্পিউটারে বা এমন একটি সার্ভারে ইনস্টল করা হয়, যেখানে একাধিক কম্পিউটার থেকে প্রিন্টারটি সহজে ব্যবহার করা সম্ভব হয়।

একই প্রিন্টার ড্রাইভার ইন্সটল থাকলে MS Word এবং PDF ফাইল দুটোই প্রিন্ট করা যাবে। কারণ, যখন ইউজার কোনো ফাইল (যেমন MS Word বা PDF ফাইল) প্রিন্ট দেয়, তখন প্রিন্টার ড্রাইভার সেই ফাইলটিকে প্রিন্ট করার জন্য প্রয়োজনীয় ফরম্যাটে রূপান্তর করে প্রিন্টারের জন্য প্রস্তুত করে।

1. (b) SQL এর ক্ষেত্রে DDL বলতে কি বুঝায়? DDL এর ৩ টি SQL কমান্ডের নাম লিখুন।

DDL: ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডেটা সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, ডেটাবেজ ফাইল তৈরি, ডেটাবেজ ফাইল পরিবর্তন, ডেটাবেজ ফাইল মুছে ফেলা ইত্যাদি কাজের জন্য যে ল্যাংগুয়েজ ব্যবহার করা হয়, তাকে Data Definition Language বা DDL বলা হয়। নিচে ৩টি DDL SQL কমান্ড উল্লেখ করা হলো:

(i) CREATE: ডাটাবেজে নতুন কোনো টেবিল তৈরি করার জন্য এই কমান্ডটি ব্যবহার করা হয়।

(ii) ALTER: পূর্বের কোনো অবজেক্ট বা টেবিল পরিবর্তন করতে হলে এই কমান্ডটি ব্যবহার করা হয়।

(iii) DROP: কোনো টেবিল বা ডেটাবেজ মুছে ফেলতে হলে এই কমান্ডটি ব্যবহার করা হয়।a

1.(c) বাবল সর্ট, ইনসারশন সর্ট, মার্জ সর্ট, কুইক সর্টের Worst Case Complexity লিখুন।

2. (a) একজন ইউজার Remote Server ব্যবহার করে একবার SSH ও একবার Telnet ব্যাবহার করে Web Server এ Login করলেন। উভয়ক্ষেত্রের Login এর মধ্যে পার্থক্য কি?

SSH এবং Telnet দুটি নেটওয়ার্ক প্রোটোকল, যা দূরবর্তী কম্পিউটারে সংযোগ স্থাপন করে সেই সিস্টেম নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। এগুলো মূলত remote terminal access প্রদান করে।

SSH (Secure Shell): এটি একটি নিরাপদ প্রোটোকল, যা এনক্রিপ্টেডভাবে ডেটা আদান-প্রদান করে। এটি পোর্ট 22 ব্যবহার করে এবং public key encryption ও authentication ব্যবস্থার মাধ্যমে নিরাপদ সংযোগ নিশ্চিত করে।

Telnet: এটি একটি পুরোনো প্রোটোকল, যা পোর্ট 23 ব্যবহার করে এবং plain text-এ ডেটা পাঠায়। Telnet-এ authentication থাকলেও তা এনক্রিপ্টেড নয়, ফলে তথ্য সহজেই চুরি হতে পারে।

মূল পার্থক্য: SSH ডেটা এনক্রিপ্ট করে এবং নিরাপদ authentication ব্যবহার করে, কিন্তু Telnet এনক্রিপশন ছাড়া ডেটা পাঠায়, তাই এটি কম নিরাপদ।

2.(b) Black - Box Testing বলতে কি বুঝায়? সংক্ষেপে লিখুন।

ব্ল্যাক-বক্স টেস্টিং

ব্ল্যাক-বক্স টেস্টিং হলো একটি সফটওয়্যার টেস্টিং পদ্ধতি, যেখানে অ্যাপ্লিকেশনকে তার নির্দিষ্টকরণের ভিত্তিতে পরীক্ষা করা হয়। সাধারণত, এই টেস্টিংয়ের জন্য আলাদা একটি টিম কাজ করে। ব্ল্যাক-বক্স টেস্টিংয়ে টেস্টারের কাছে সফটওয়্যারের অভ্যন্তরীণ কাঠামো বা কোড সম্পর্কে কোনো ধারণা থাকে না। এখানে শুধুমাত্র সফটওয়্যারটি কী ইনপুট নেবে এবং সেই অনুযায়ী কী আউটপুট দেবে, তা যাচাই করা হয়। প্রোগ্রামের আউটপুট কীভাবে তৈরি হয়, তা টেস্টারের জানার প্রয়োজন নেই।

ব্ল্যাক-বক্স টেস্টিংয়ের মাধ্যমে নিচের ধরণের ত্রুটি বা এরর শনাক্ত করা যায়:

(ক) ফাংশনের ভুল শনাক্ত করা যায়।

(খ) ইন্টারফেসের ত্রুটি শনাক্ত করা যায়।

(গ) ডাটা স্ট্রাকচার এবং ডাটাবেস অ্যাক্সেসের কোনো ত্রুটি থাকলে সেটি শনাক্ত করা যায়।

(ঘ) সফটওয়্যারের বিহেভিয়ার বা পারফরম্যান্সের ত্রুটি থাকলে সেটিও শনাক্ত করা যায়।

You must subscribe & Login to view more.

Don’t have an account? Register

Or your subscription is under review by admin. Please message on WhatsApp / Telegram.

Leave a Comment

WhatsApp Telegram Messenger