Nuclear Powerplant Company Bangladesh Limited (NPCBL)

Post: Junior Executive Trainee
Exam Date: 2022, Exam Taker: IBA

Technical Written: 50; Non Technical Written: 10 Technical MCQ: 30; General MCQ: 10;

১) নিচের বুলিয়ান এলজেব্রাটি সরলীকরণ করুনঃ (A+ABC+A(BC)') (A'C + BC)

Given Expression: (A + ABC + A(BC)’) (A’C + BC)

Solution:

(A + ABC + A(BC)’) (A’C + BC)

= (A)(1+ BC + (BC)’) (A’C + BC) [ 1+ A = 1]

=A.1. (A’C + BC)

= (A · A’C) + (A · BC)

= 0 + ABC

= ABC

২) ডাইনামিক র‍্যাম ও স্টাটিক র‍্যাম এর মধ্যে পার্থক্য লিখুন।

৩) OCR কি? OCR ও OMR এর মধ্যে পার্থক্য লিখুন।

OCR-এর পূর্ণরূপ হলো Optical Character Recognition। এটি এমন একটি প্রযুক্তি যা স্ক্যান করা PDF বা ছবির ভেতরের লেখা শনাক্ত করে এবং সেগুলোকে এডিটযোগ্য ডকুমেন্ট, যেমন Microsoft Word-এ রূপান্তর করতে সাহায্য করে। এটি ব্যবহার করে সহজেই হার্ডকপি বা ছবি থেকে ডিজিটাল ফরম্যাটে লেখা সংরক্ষণ করা যায়।

OCR ও OMR এর মধ্যে পার্থক্যঃ

৪) সাইবার ক্রাইম কি? কিভাবে ইহা নিরূপণ করা যায় আলোচনা করুন।

সাইবার ক্রাইম হলো এমন অপরাধ, যেখানে কম্পিউটার, মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করে অপরাধ সংঘটিত হয়। এর মধ্যে হ্যাকিং, ফিশিং, স্প্যামিং, পরিচয় চুরি এবং সাইবার-নির্যাতন অন্তর্ভুক্ত। ডিজিটাল যুগে ইন্টারনেটের মাধ্যমে এ ধরনের অপরাধ দ্রুত বাড়ছে, কারণ এটি দূর থেকে করা যায় এবং অপরাধীদের ধরা পড়ার সম্ভাবনা কম। এসব অপরাধে ব্যক্তিগত তথ্য চুরি, আর্থিক ক্ষতি এবং মানসিক নির্যাতনের শিকার হওয়ার ঝুঁকি বেশি।

সাইবার ক্রাইম প্রতিরোধে করণীয়:

সাইবার ক্রাইম থেকে বাঁচতে নিচের পরামর্শগুলো অনুসরণ করা যেতে পারে:

  1. জেনুইন সফটওয়্যার ব্যবহার করা: কম্পিউটার ও মোবাইলে আসল বা জেনুইন সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন ইনস্টল করা উচিত। অবিশ্বস্ত ওয়েবসাইট থেকে কিছু ডাউনলোড করা উচিত নয়।

  2. ব্যক্তিগত তথ্য গোপন রাখা: মোবাইল নম্বর, ইমেইল বা জন্মতারিখ অবিশ্বস্ত ওয়েবসাইট বা অ্যাপসে দেওয়া উচিত নয়। প্রয়োজন হলে ব্যক্তিগত (Private) করে দেওয়া যেতে পারে।

  3. স্প্যাম মেইল এড়ানো: পুরস্কার বা লটারির ইমেইল খুললে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকে। এসব মেইল সঙ্গে সঙ্গে মুছে ফেলা উচিত।

  4. অবিশ্বস্ত অ্যাপ এড়িয়ে চলা: মোবাইল বা কম্পিউটারে অপ্রয়োজনীয় ও অবিশ্বস্ত অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকা উচিত।

  5. ওপেন ওয়াই-ফাই ব্যবহার না করা: যেকোনো উন্মুক্ত ওয়াই-ফাই ব্যবহার এড়ানো উচিত। এগুলো অনেক সময় নিরাপদ থাকে না এবং তথ্য চুরি হওয়ার ঝুঁকি থাকে।

  6. অনলাইন ব্যাংকিংয়ে সতর্ক থাকা: পাবলিক কম্পিউটার বা ক্যাফেতে ব্যাংকিং লেনদেন করা উচিত নয়। ব্যাংকিং লেনদেনের পর পাসওয়ার্ড বা ডেবিট কার্ডের তথ্য সংরক্ষণ না করাই ভালো।

  7. পুরোনো ডিভাইস ফরম্যাট করা: পুরোনো কম্পিউটার বা মোবাইল বিক্রির আগে সম্পূর্ণ ফরম্যাট করা উচিত।

  8. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা: কম্পিউটার, মোবাইল এবং Wi-Fi সংযোগে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং মাঝে মাঝে তা পরিবর্তন করা প্রয়োজন।

  9. অ্যান্টিভাইরাস ব্যবহার করা: ভালো মানের অ্যান্টিভাইরাস এবং ইন্টারনেট প্রটেকশন সফটওয়্যার ব্যবহার করা উচিত এবং নিয়মিত আপডেট করা প্রয়োজন।

  10. সোশ্যাল মিডিয়া নিরাপত্তা: সামাজিক মাধ্যমের পাসওয়ার্ড মাঝে মাঝে পরিবর্তন করা এবং ব্যক্তিগত তথ্য গোপন রাখা প্রয়োজন।

You must subscribe & Login to view more.

Don’t have an account? Register

Or your subscription is under review by admin. Please message on WhatsApp / Telegram.

Leave a Comment

WhatsApp Telegram Messenger